সংসদে প্রশংসায় ভাসলেন মুস্তাফিজুর

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

সংসদে প্রশংসায় ভাসলেন মুস্তাফিজুর

Manual3 Ad Code

download-(2)

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ক্রিকেট টিমের সেনসেশন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করা হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে।

Manual8 Ad Code

রোববার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে সম্পূরক প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান সরকার দলীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্গজ দেবনাথ। তিনি বিশ্ব ক্রিকেট মঞ্চে মুস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করেন।

Manual3 Ad Code

এরপর সংসদ সদস্যের বক্তব্যের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, মুস্তাফিজ আমাদের গর্ব। দেশের গর্ব। এর আগে আমরা জাতির সামনে ও আন্তর্জাতিকভাবে এরকম প্রতিভা উপস্থাপন করতে পারিনি। কিন্তু প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মোস্তাফিজের মতো প্রতিভা অন্বেষণ করে নিয়ে এসেছি। তাই সে দেশের মুখ উজ্জ্বল করেছে। সংসদ সদস্য বিষয়টি জাতির সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান মন্ত্রী।

প্রসঙ্গত, কাঁধে হালকা চোটের জন্য সতর্কতার অংশ হিসেবে মুস্তাফিজ রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেননি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code