সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ : মুক্তাদির

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ : মুক্তাদির

Manual8 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ’এ বিএনপি কতটুকু এগিয়ে আসতে পারবে তা এখন দেখার বিষয়। কারণ জনবিচ্ছিন্ন হয়ে পড়া সরকার এখন চাচ্ছে যেকোন ভাবেই হউক জনগণের দেয়া রায় জাল-জালিয়াতি করে তাদের পক্ষে নেয়ার জন্য ছক কষছেন। এজন্য আমাদেরকে সজাগ থাকবে হবে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির।

Manual7 Ad Code

তিনি বলেন, এই সিলেটে বিএনপির আমলে যে উন্নয়ন হয়েছিল এরপর আর কোন উল্লেখ যোগ্য উন্নয়ন হয়নি। তবে উন্নয়নের নামে হয়েছে কোটি টাকা লুটপাট। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেটের জন্য কি করছেন তা আমাদের সবার জানা আছে। কিন্তু বর্তমান অর্থমন্ত্রী সিলেটের জন্য কিছুই করতে পারেননি। বরং নানাভাবে সিলেটে রয়েছে পিছিয়ে। এককথায় বিএনপির নামের সাথে উন্নয়ন সংযুক্ত।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে কেউ ভয়ে বিনোয়গ করতে চায় না। বিনোয়গ করলেই সরকার নানাভাবে হয়রানি করতে থাকে। এককথায় এই সরকারের আমলে সিলেটের মানুষের কপাল পুড়েছে। নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এমনকি আমাদেরকে নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে সাদা ও পোশাধারী পুলিশের পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে। যে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সিলেট ছেড়ে অন্যত্র চয়ে যাওয়ার জন্য।

Manual7 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন- দলের প্রার্থীতা চাওয়া একটি সাধারণ ব্যপার। একাধিক ব্যক্তি মনোনয়ন চাইবেন, পাবেন একজন। এখানে একজনের ব্যক্তিগত পছন্দের প্রার্থী থাকতেই পারেন। কিন্তু, দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।  সিলেটের সর্বশেষ দুটি সিটি নির্বাচনেই প্রমান হয়েছে দলের প্রার্থীর জন্য বিএনপি নেতাকর্মীরা কি করতে পারেন।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, দফতর সম্পাদক রেজাউল করিম আলো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা যুবদল নেতা সিদ্দীকুর রহমান পাপলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code