সংসার ভাংলো অপুর : স্ট্যাটাসে যা বললেন বর্ষা…

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

সংসার ভাংলো অপুর : স্ট্যাটাসে যা বললেন বর্ষা…

Manual6 Ad Code

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠানোর খবরটি নিয়ে যখন বিভিন্ন মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। তখন ঢাকাই চলচ্চিত্রের আরেক আলোচিত নায়িকা বর্ষা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

Manual8 Ad Code

নায়ক অনন্ত জলিলের স্ত্রী বর্ষা বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। তিনি অপুর জন্য মর্মাহত। বর্ষা তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকরেদ জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

Manual7 Ad Code

আমি একটু মর্মাহত হলাম সাকিব-অপুর সংসার ভেঙ্গে যাওয়ায়। কারণ এতগুলো সফল সিনেমার জুটি তারা। ভেবে ছিলাম তাদের নিজেদের মাঝে যেটুকুই মনোমালিন্য হয়েছিলো, তা নিজেরাই মিটিয়ে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু না, তার বিপরীত হলো।

সাকিব খান হঠাৎ অপু বিশ্বাসের নিকট ডির্ভোস লেটার পাঠিয়ে তাদের ৯ বছরের সংসারকে ভেঙ্গে দিলো। এতদিনের ভালোবাসার সম্পর্ককে এত সহজেই ছিন্ন করে দিলো, যা আসলেই মেনে নেয়া কষ্টকর।

Manual3 Ad Code

বিশেষ করে খারাপ লাগছে অপু বিশ্বাসের জন্য, কারণ অপু নিজের পরিবার ও ধর্মকে দূরে ঠেলে সাকিবের কাছে এসেছিলো। সাকিবের উপর ভরসা রেখেই সব ছেড়ে সংসার করেছিলো। কিন্তু সব কিছুই সে নিমেষেই শেষ করে দিলো তালাকনামা পাঠিয়ে।

Manual8 Ad Code

আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আমরা যারা সেলিব্রেটি আছি, সাধারন মানুষ তাদেরকে আর্দশ মানেন। আর সেই আর্দশের আমরা যদি কিছু দিন পর পর এ রকম অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেই, তাহলে ভক্তরা কি শিখবে? কি ফলো করবে। আমাদের মত সেলিব্রেটিদের উচিত একটু শাবানা ম্যাম, শাবনাজ-নাঈম, রাজ্জাক আঙ্কেলের দাম্পত্ত জীবন অনুসরণ করা। কারণ তারা একেকজন কিংবদন্তি হয়েও তাদের সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার করে গিয়েছেন। আমি আশা করি সাকিব-অপু তাদের পুরনো দিনের স্মৃতিগুলো স্বরণ করে সব কিছু ভুলে গিয়ে ছোট্ট সন্তানের কথা চিন্তা করে, তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, নতুন করে সুখের সংসার শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code