সকল প্রস্তুতি সম্পন্ন: সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন আজ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

সকল প্রস্তুতি সম্পন্ন: সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন আজ

Manual6 Ad Code

সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের জন্য ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সীলসহ ভোট গ্রহণের সকল উপকরণ গতকাল বুধবার বেলা তিনটা থেকে শহরের মল্লিকপুরস্থ জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে পৌরসভার ২৩টি কেন্দ্রে পাঠানো শেষ হয়েছে।

Manual3 Ad Code

জেলা নির্বাচন কমিশন অফিস সুত্রে জানা যায়, পৌরসভায় ২৩টি কেন্দ্রের মধ্যে ১০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বুথ রয়েছে ১১৭টি। আজ (বৃহস্পতিবার) ভোট গ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে একজন পুলিশের এসআইয়ের নেতৃত্বে পুলিশ ও আনসারসহ ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন করে এসআই থাকবেন। পৌর এলাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮টি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম মাঠে কাজ করবে।

Manual5 Ad Code

মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নাদের বখত, বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ও হাছন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদ্দীন মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ নির্বাচনে হালনাগাদ তালিকানুযায়ী পৌর এলাকায় ২৩টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯ নারী ২১ হাজার ১৭৩ জন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code