সত্যিই কি এর প্রভাব পড়েছে?

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

সত্যিই কি এর প্রভাব পড়েছে?

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: নোট বাতিল নিয়ে যখন সারা দেশে হাহাকার, হতাশা, রাজধানী দিল্লিসহ সারাদেশের রাজনৈতিক মহল উত্তপ্ত তখন এর প্রভাব পড়ল বলিউডের বচ্চন পরিবারেও। সম্প্রতি ওয়াটসঅ্যাপে একটি মেসেজ দেখা গেছে, যেখানে বলা হচ্ছে নোট বাতিল বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’ বচ্চন পরিবারকেও প্রভাবিত করেছে।

কারণ এখন জায়া জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন একই শাড়ি পড়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। জয়া-অ্যাশের একই শাড়ি পরা একটি ছবি দিয়ে, নিচে লেখা নোট বাতিলের প্রভাব বলে একটি মেসেজ ভাইরাল হয়ে গেছে ওয়াটসঅ্যাপে।

বলিউডের বচ্চন পরিবারের সদস্যরাও যে আর পাঁচটা সাধারণ মানুষেরই মতো সেটাই আসলে বোঝানোর চেষ্টা হয়েছে এই বার্তার মাধ্যমে। প্রসঙ্গত, হঠাৎ করে নোট বাতিল হওয়ায় মারাত্মক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর বচ্চন বাড়ির দুই বউয়ের একই শাড়ি পরা ছবি সেই যন্ত্রণার প্রতীকী মাত্র।

Manual6 Ad Code

তবে অ্যাশ বাস্তবে এই শাড়িটি পরেছিলেন ২০১১ সালে। তার আগে ২০১০ সালে একটি অনুষ্ঠানে শাড়িটি পরেন অ্যাশের শাশুড়ি জয়া। পরে তিনি ২০১৪ সালের একটি অনুষ্ঠানেও একই শাড়ি পরেন। আসলে নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি মাঝে, একটু হাসির খোরাক দিতেই হয়তো এই ওয়াটসঅ্যাপ জোকের আমদানি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code