সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব নয়

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব নয়

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :: সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব নয়, এ কথা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তাই সবাইকে খুশি করার দায়িত্ব নিজের কাঁধে না নিয়ে নিজের খুশিমতোই কাজ করেন। নিজের কোন সিনেমা হিট হলো আর কোনটি ফ্লপ, তা নিয়ে এখন আর একেবারেই মাথা ঘামান না তিনি। তাঁর শরীর নিয়ে কে কী মন্তব্য করল, সেদিকেও কান দেন না একদম।

Manual7 Ad Code

বিদ্যা বলেন, আমার শরীর আমি ভালোবাসি। এই বিষয়ে কে কী মন্তব্য করল, তাতে আমার কোনো কিছু যায়-আসে না। যেকোনো বিষয়ে একেকজনের একেক মত থাকতেই পারে। আয়নার সামনে দাঁড়ানোর পর যদি আমার নিজেকে দেখতে ভালো লাগে, আমি দ্বিতীয়বার কিছু ভাবি না। আমাকে দেখে অন্যরা কী বলবে, সেটাও চিন্তা করি না।

Manual4 Ad Code

নায়িকা বলতেই সবার চোখের সামনে ভেসে ওঠে ছিপছিপে গড়নের কোনো নারীর ছবি। কিন্তু বিদ্যা বালান এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। শুধু অভিনয়-প্রতিভা দিয়েই যে দর্শকের মন জয় করা সম্ভব, এটি প্রমাণ করে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code