সব আন্দোলনে আ’লীগের পাশে ছাত্রলীগও ছিলো : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ১১, ২০১৮

সব আন্দোলনে আ’লীগের পাশে ছাত্রলীগও ছিলো : প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান রয়েছে। সব আন্দোলনে আওয়ামী লীগের পাশে ছাত্রলীগও ছিল।

Manual3 Ad Code

শুক্রবার (১১ মে) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে জতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল আওয়ামী লীগ। সেই সংগ্রামেও ছাত্রলীগ ছিল। ৬৯ এর গণঅভ্যুত্থানেও ছাত্রলীগের ভূমিকা আছে। মুক্তিযুদ্ধেও এ সংগঠনের অবদান আছে। আমাদের বহু সহকর্মী প্রাণ দিয়েছিল মহান মুক্তিযুদ্ধে।

তিনি বলেন, জাতির পিতার হত্যার প্রতিবাদ এবং গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামও করেছিল ছাত্রলীগ। স্বৈরতন্ত্রকে হটিয়ে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার সংগ্রামে ছাত্রলীগের অবদান রয়েছে।

Manual8 Ad Code

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর, যে সময় দেশের ক্ষমতায় খুনিরা, সেই অবস্থায় আমি দেশে ফিরে এসেছিলাম। ৭৫–এর পর বাংলার যে গৌরব হারিয়ে গিয়েছিল, সেই গৌরব ফিরিয়ে দেয়া, দেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে দেশে ফেরত আসি।

২০০১ সালে চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্রপাচার, অর্থপাচারসহ যত ধরনের অপকর্ম করা যায়, তারা তা করেছে। তাদের অত্যাচারে দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি ক্ষমতায় না থাকার পরও আমাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ প্রতিবাদ করেছিল।

Manual7 Ad Code

এদিকে, সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় ভীড় করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর থেকেই নানা সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে তালে সম্মেলনে আসতে থাকেন তারা। দুদিনের এ সম্মেলনে ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code