সমালোচনার মুখে কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সমালোচনার মুখে কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সমালোচনার মুখে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। তবে, প্রত্যাহারের পর তাঁকে কোথায় সংযুক্ত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগে উঠে। গুঞ্জন রয়েছে, এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে ক্লোজড করা হয়েছে।

Manual3 Ad Code

 

এদিকে ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার। তিনি বলেন, ‘পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে ক্লোজড করা হয়েছে।’

Manual2 Ad Code

 

এরআগে গত ২৫ ফেব্রুয়ারি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তিনি সকল ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে এই পুরষ্কারের জন্য মনোনীত হন।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code