সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৭
সিলেট :: আগামীকাল শনিবার (২২ জুলাই) জাতীয় শ্রমিকলীগের সম্মেলন উপলক্ষে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে নগরীতে এক প্রচার মিছিল বের করা হয়।
শুক্রবার মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি, জেলা শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শ্রমিকলীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শাহরিয়ার কবির সেলিম, যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম রোমেন, ফরহাদ হোসেন, শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব জাকারিয়া টিপু, শ্রমিক নেতা শফিক আহমদ, শফিক আহমদ, আতিয়ার রহমান, রকিব আলী, আদনান খান হেলাল, আবুল বশর, আব্দুল্লাহ আল মামুন, আউয়াল হোসেন, কয়েছ আহমদ, জহিরুল ইসলাম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি