সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান অবৈধ বাকশালী সরকার বিনা ভোটে ক্ষমতা গিয়ে বিএনপির উপর দমন নিপীড়নসহ লুটপাটের রাজত্ব কায়েম করছে। সরকারের বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডে এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপির উপর অত্যাচার নির্যাতন, হামলা মালার পথ বেচে নিয়েছে। তাদের পায়ের নিচে যখন মাটি নেই তখন শেষ মুহুর্তে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর এই ফ্যাস্টিস সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যে বানোয়াট মামলা দিয়ে হয়রানী করছে। বাকশালী সরকার কর্তৃক ১৬ কোটি জনগনের নেত্রী খালেদা জিয়ার উপর সরকার যে প্রহসনের গ্রেফতারী পরোয়ানা দায়ের করেছে তার দাতভাঙ্গা জবাব দেশের সাধারণ মানুষ দেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানার জারির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবার নেহালের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আব্দুল মালিক।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. সইফুল আলম, জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা আব্দুল মান্নান, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুশ শহিদ, সদস্য আজিদ উল্লাহ, ছাত্রদল নেতা মো. নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, ছাত্রদল নেতা তৈয়বুর রহমান, মো. নাজমূল ইসলাম, মো. নাজিম উদ্দিন, মো. জাহাঙ্গির হোসেন, মাহবুব আলম সুমন, আব্দুল মন্নান, আফতাব উদ্দিন, সামসুদ্দিন, আব্বাস আলী, নাজিম উদ্দিন, রমজান আলী প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি