সল্লুকে ছেড়ে এবার হিমেশের সঙ্গে লুলিয়া

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

সল্লুকে ছেড়ে এবার হিমেশের সঙ্গে লুলিয়া

Manual3 Ad Code

salman-binodon69-jpgw613h450

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: কেউ কারও জন্য অপেক্ষা করে না! সালমান খানের কথাই ধরুন না! তিনি যেমন তাঁর জীবনের কোনও মেয়ের জন্যই আজ পর্যন্ত অপেক্ষা করতে পারেননি! এর ফলে সম্পর্ক শুধুই গড়েছে আর ভেঙেছে। শেষ একটা খবর এসেছিল, লুলিয়া ভান্টুরের সঙ্গে তাঁর সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোচ্ছে! কিন্তু এখন সে আশাও বাদ!

Manual6 Ad Code

কারণ লুলিয়া সাফ বলে দিয়েছেন, ‘তিনি সালমান খানের ব্যাপারে আর কিছু ভাবছেনই না! সম্পর্ক নিয়ে সালমানের না কি তাঁর ভালো লাগছে না!’ তার পরেই লুলিয়া ভান্টুর সম্পর্ক বাঁধলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। তবে যে খবর ছিল লুলিয়া দেশ ছেড়ে চলে গিয়েছেন, সেটাকে কি মিথ্যা বলে ধরে নিতে হবে?

Manual2 Ad Code

একদমই তাই! লুলিয়া কোথাও যাননি! তিনি মুম্বাইতেই রয়েছেন এবং এখন হিমেশ রেশমিয়ার সঙ্গে চলছে তাঁর সুর-সফর। জানা গিয়েছে, হিমেশের নতুন মিউজিক অ্যালবামের জন্য গান গেয়েছেন লুলিয়া।

অনেক দিন পরে আবার মিউজিক অ্যালবাম নিয়ে বেশ উঠে-পড়ে লেগেছেন হিমেশ। সেই অ্যালবামের তিনি নাম রেখেছেন ‘আপ কি মৌসিকি’। সেখানেই হিমেশ রেশমিয়ার সুরে গান গাইলেন লুলিয়া ভান্টুর।

সালমানের ‘বিইং হিউম্যান’-এর পেজে লুলিয়ার গলায় ‘জগ ঘুমেয়া’ গানটা শুনেই না কি গায়িকা লুলিয়াকে দারুণ ভাল লেগে গিয়েছিল হিমেশের। ফলে তিনি আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code