সল্লু মিয়ার শপথ আর কথাই বলবেন না!

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

সল্লু মিয়ার শপথ আর কথাই বলবেন না!

Manual2 Ad Code
51ea22e82ba78-Salmanবিনোদন ডেস্ক : সালমান খান যা বললেন আর করবেন, সবকিছুতেই বিতর্ক। সম্প্রতি তার ‘ধর্ষিতা নারী’ মন্তব্য নিয়েও ভারতে শুরু হয়েছে তুমুল শোরগোল। মামলা হচ্ছে তার বিরুদ্ধে, ক্ষমা চাইতেও নির্দেশ দেয়া হয়েছে। সল্লু মিয়াও তাই শপথ নিয়েছেন, আর কথাই বলবেন না তিনি।
ভারতীয় চলচ্চিত্র সম্মাননা প্রদান অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে সালমান এখন স্পেনের মাদ্রিদে। অনুষ্ঠানের উদ্ধোধনীতে সালমানকে বক্তব্য দিতে বলা হয়। সেখানেই সালমান বলেন, আমি খুবই কম সময় নিবো। কারণ আমি যত কথা কম বলবো, ততই ভালো। আর সবকিছু যখন এভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তখন শুধু কথা কমিয়ে দেয়া নয়, মুখই বন্ধ রাখতে হবে দেখছি।
জুলাইয়ে মুক্তির অপেক্ষায় আছে সালমান অভিনীত সুলতান ছবিটি। আলী আব্বাস জাফরের পরিচালিত ছবিটিতে শ্যুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সালমান বলেন, এটা এতটাই কষ্টকর ছিল যে প্রতিদিন শ্যুটিংয়ের পর নিজেকে ধর্ষিতা নারী মনে হতো।
সালমানের এই মন্তব্যের জন্য তার বাবা সেলিম খান ক্ষমা চেয়েছেন। তবে সালমান এখনো নিজের বক্তব্যে অনড়। সূত্র : ইন্ডিয়া টুডে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code