সাইফের মেয়ের সঙ্গে রণবীরের রোম্যান্স

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

সাইফের মেয়ের সঙ্গে রণবীরের রোম্যান্স

Manual8 Ad Code

download

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: কিছু দিন আগেই অমৃতা সিং বলেছিলেন, সারা আলি খান এখনই ছবিতে নামবেন না, আগে পড়াশোনাটা শেষ করবেন? যা দেখা যাচ্ছে, তিনি সত্যিটা বলেননি! অথবা তার অভিযোগই সত্যি, মেয়ে তার কথা না শুনে সৎ-মা করিনা কাপুর খানের কথাই কেবল শোনে! সেই জন্যই করিনার পরামর্শে পড়াশোনা ছেড়ে ছবিতে অভিনয়ের কাজ শুরু করছেন সারা।

বলিউডের খবর বলছে, সারা প্রথম ছবিতেই কাজ করছেন রণবীর সিংয়ের বিপরীতে। জোয়া আখতার এই নিয়ে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন রণবীরের সঙ্গে, ‘গলি বয়’ ছবিতে। সেই ছবিতেই রণবীরের বিপরীতে সারাকে নিতে আগ্রহী জোয়া।

Manual6 Ad Code

জানা গেছে, মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আসা দুই বিখ্যাত ব়্যাপারের জীবন নিয়ে এই ছবি তৈরি করছেন জোয়া। সেই দুই ব়্যাপারের মধ্যে একজনের চরিত্রে অভিনয় করবেন রণবীর।

Manual3 Ad Code

তার বকলমে গানের কথায় উঠে আসবে দলিতদের নিষ্পেষণের রাজনীতি, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্ষণ এবং সমকামী আন্দোলনের কথাও। সেই সব মিলিয়ে আপাতত ছবির চিত্রনাট্য তৈরি করছেন জোয়া আখতার আর তার দীর্ঘ দিনের বন্ধু পরিচালক রীমা কাগতি। সেটা শেষ হলেই শুরু হবে সারা আর রণবীরের রোম্যান্সের পালা!

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code