সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : দেশে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় উচ্চবিত্ত ও শিক্ষিত যুবকদের সংশ্লিষ্টতার প্রমাণে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চশিক্ষিত ছেলেরা ধর্মান্ধ হবে ভাবিনি। সাধারণ মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তিনি একথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে। দেশের ভাবমূর্তি বেড়ে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হচ্ছে, তখনই এই হামলা। প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করব। জনগণই আমার ভরসা।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়সহ সকলে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশেও যে কোনো মূল্যে জঙ্গিবাদ নির্মূলের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, যত কঠোর হতে হয় হব, জঙ্গিবাদ নির্মূল করা হবে। এজন্য দেশের মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নজরদারির কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি