সানি লিওনের গালে হাত ছোঁয়াবে বাংলাদেশি আর্টিস্ট!

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

সানি লিওনের গালে হাত ছোঁয়াবে বাংলাদেশি আর্টিস্ট!

Manual8 Ad Code

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: টিভির পর্দায় উজ্জ্বল রুপ নিয়ে শিল্পীরা এসে মন মাতিয়েছেন লাখো দর্শকের। কিন্তু তাদের যিনি এমন রুপে সাজালেন তার খবর কে রাখে। তার প্রচারণা কোথায় নেই। কিন্তু ক্যামেরার পেছনে থেকেও একমাত্র নিজের সৃষ্টিশীল কাজের গুনে জনপ্রিয় ও প্রশংসনীয় হয়েছেন মনির হোসেন।

Manual2 Ad Code

বর্তমানে বাংলাদেশের খ্যাতিমান মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নিজের কাজের গুনে প্রশংসিত এই মেকআপ শিল্পী দেশের শীর্ষ স্থানিয় প্রায় সকল তারকার রুপ তৈরিতে হাত চালিয়েছেন। শাকিব খান থেকে সাকিব আল হাসান, অপু থেকে ওপার বাংলার কোয়েল সবার গালে হাত ছুঁইয়েছেন এই তারকা মেকআপ ম্যান।

Manual4 Ad Code

এদিকে মনিরের চাহিদা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। বহু আগে থেকেই টালিউড ও বলিউডে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন।

সেই খ্যাতির ধারাবাহিকতায় এবার তিনি কাজ করতে যাচ্ছেন এমন নায়িকার মেকআপ আর্টিস্ট হিসেবে যিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত আবেদনের দেবী হিসেবে। মনির আগামী ডিসেম্বরে সানি লিওনের মেক আপ আর্টিস্ট হিসেবে যোগ দিতে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন।

বলিউডে মনির অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করেছেন। মেক আর্টিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন অভিনীত পিকু ছবির সেটে। সেখানে ইরফান খানের পারসোনাল মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। ‘ওএমজি’ ছবিতে মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের সাথে।

Manual5 Ad Code

এদিকে মনির অনন্ত জলিলের ব্যাক্তিগত মেকআপ ম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। এদিকে মনির হোসেনের কিছু উল্লেখযোগ্য কাজ হল `খোঁজ দ্য সার্চ`, `সুইটহার্ট`, `আমার আছে জল`, `দ্য স্পিড`, `মিশন আমেরিকা`, `সম্রাট, দ্য কিং ইজ হেয়ার` ছাড়াও আরও অনেক ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code