সানি লিওন নাচলেই গণআত্মহত্যার আল্টিমেটাম

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

সানি লিওন নাচলেই গণআত্মহত্যার আল্টিমেটাম

Manual5 Ad Code

সানি লিওন যদি অনুষ্ঠান নাচেন তাহলে গণআত্মহত্যা ঘটবে কর্নাটকে। ঠিক এই ভাষাতেই গত শুক্রবার হুমকি দিয়েছেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন ওই সংগঠনের সমর্থকরা।

নববর্ষের আগের রাতে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান পারফর্ম করার কথা রয়েছে সানি লিওনের। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা।

তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণ আত্মহত্যার ঘটনা ঘটবে।

Manual7 Ad Code

ওই সংগঠনের সম্পাদক হরীশ বলেন, সানির অতীত ভাল নয়। ও যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন।

Manual3 Ad Code

তাঁদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব।

Manual7 Ad Code

এ নিয়ে দ্বিতীয় বার সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। তাঁদের এই আচরণ বলিউডের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে বলে খবর।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code