সাভারে প্রশিক্ষিত ‘জঙ্গি’ সংগঠক আটক

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

সাভারে প্রশিক্ষিত ‘জঙ্গি’ সংগঠক আটক

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার অদূরে সাভার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রশিক্ষিত এক জঙ্গি সংগঠককে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম হাফেজ মাহফুজুর রহমান (৩৫)। তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, প্রশিক্ষণ নেওয়ার ভিডিও সিডি, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

 

আটক মাহফুজুর রহমান মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকার আব্দুর রহমানের ছেলে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সূত্রে জানতে পারি মাহফুজুর নামে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র একে-৪৭ রয়েছে। পরে মঙ্গলবার বিকালে মোবাইল নম্বর ট্রাকিং করে তার অবস্থান সনাক্ত করার পর তাকে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি দোকান থেকে আটক করা হয়। তার কাছে এ সময় আগ্নেয়াস্ত্র পাওয়া না গেলেও জিহাদি বই, ট্রেনিং নেওয়ার ভিডিও সিডি ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

তিনি আরও জানান, আটক মাহফুজুরর হরকাতুল জিহাদের একজন প্রশিক্ষিত সংগঠক। সে ২০০৪ সাল থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জঙ্গি আস্তানার সন্ধান করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code