সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বেগম জিয়া

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বেগম জিয়া

Manual6 Ad Code

সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ৪টা ৩৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটে সার্কিট হাউজে এসে প্রবেশ করে।

Manual2 Ad Code

খালেদা জিয়ার গাড়িবহর সিলেট সার্কিট হাউজে প্রবেশের সময় তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেত্রীকে স্বাগত জানাতে এসময় সার্কিট হাউজে নেতাকর্মীদের ঢল নামে। দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কর্মী-সমর্থকদের।

Manual4 Ad Code

এর আগে সকালে সকাল সোয়া ৯টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন বেগম জিয়া। এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

Manual6 Ad Code

সফরসূচি অনুযায়ী, খালেদা জিয়া সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও দুপুরের খাবার গ্রহণের পর বিকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code