সালমানকে প্রকাশ্যে পেটালে ২ লাখ টাকা পুরস্কার

প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

সালমানকে প্রকাশ্যে পেটালে ২ লাখ টাকা পুরস্কার

Manual2 Ad Code

বলিউডের দাবাংখ্যাত সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে পেটাতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে হিন্দু পরিষদ নেতা। বিশ্ব হিন্দু পরিষদের সাবেক আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নতুন সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর এ ঘোষণা দিয়েছেন।

সূত্রের খবর, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরেই এই সমস্যা। হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে খবর রয়েছে। ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে, অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।

Manual4 Ad Code

গোবিন্দ পরাশর এবং সংস্থার অন্যান্যরা বৃহস্পতিবার ভগবান টকিজের সামনে হাজির হয়ে সালমানের ছবির পোস্টার পুড়িয়ে দেন। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগানও তোলেন।

Manual2 Ad Code

গোবিন্দ পরাশর বলেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে, যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে৷ এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি।

তিনি আরো বলেন, সেন্সর বোর্ডের এই ছবিকে ছাড়পত্র দেয়া উচিৎ নয়। যদি ছাড়পত্র পেয়েও যায় তাহলে তা হিন্দু হাই এজের বিক্ষোভকে আমন্ত্রণ জানাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code