সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
বিনোদন ডেস্ক :: কৃষ্ণসার হরিণ হত্যা মামলা কিছুতেই যেন আর পিছু ছাড়ছেনা সলমনের৷ সালমানের হয়ে যে আইনজীবী এই মামলা লড়ছিলেন তিনিই পেলেন এবার হুমকি ফোন৷ সালমান খানকে অস্ত্র আইন মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই আইনজীবীর কাছে ফোনে হুমকি আসে৷
দুদিন আগে আইনজীবী এইচ এম সরস্বতকে এক ব্যক্তি ফোন করে জানায়, সে একজন ইন্টারন্যাশনাল গ্যাংস্টার৷ সালমানের বেকসুর খালাস হওয়াতে সাহায্য করায় সেই ব্যক্তি ক্ষুব্ধ৷
ওই ব্যক্তিটি আরও জানায়, এক ভয়ানক পরিণতির জন্য যেন সরস্বত প্রস্তুত থাকেন৷
আর এই ঘটনার জন্য কেউ পারবেনা তাকে রক্ষা করতে৷
এই মৃত্যু হুমকি পাওয়ার পরই তিনি পুলিশে অভিযোগ জানান৷ এছাড়াও তিনি নিজের সুরক্ষার জন্য কিছু সশস্ত্র পুলিশবাহিনী চেয়েছেন৷
পুলিশ কমিশনার অশোক রাঠোর জানান, তারা এই বিষয়টির তদন্ত ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন৷
Design and developed by ওয়েব হোম বিডি