সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
৫২ বছর পার করলেও সালমান খান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর।’ খুব শীঘ্রই বিয়ে করবেন এমন লক্ষণও নাই। এবার অনেকদিনের বন্ধু ও সহকর্মীকে বিয়ে না করার জন্য পরামর্শই দিয়েছেন রাণী মুখার্জী। তাকে বিয়ে ছাড়াই সন্তানের বাবা হতেও বলেছেন অভিনেত্রী।
‘হিচকি’ ছবি দিয়ে অনেকদিন পর বড় পর্দায় ফিরছেন রানী। বর্তমানে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ১১’ এর অনুষ্ঠানেও সম্প্রতি এসেছিলেন রাণী। এই অভিনেত্রী সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ দেন।
মেয়ে আদিরার জন্য অনেকদিন চলচ্চিত্রের কাজ হাতে নেয় নি রাণী। মেয়ের বয়স ২ বছর হয়ে গেছে, রাণী ব্যস্ত হয়ে উঠেছেন কাজ নিয়ে। সালমানকে রাণী বলেন, তোমার বিয়ে করার প্রয়োজন নেই। তুমি বিয়ে ছাড়াই বাবা হও। তোমার সন্তান তোমার মতোই দেখতে সুন্দর হবে। আর আমার মেয়ে আদিরাও একজন ভাল সঙ্গী পাবে।’
Design and developed by ওয়েব হোম বিডি