সালমানের বৌয়ের খুঁজে টুইঙ্কাল খান্না

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: অভিনয়ের দুনিয়া থেকে সরে আসার পর দিন দিন আরো ধারালো হয়ে উঠছেন টুইঙ্কাল খান্না। নরেন্দ্র মোদি থেকে অর্ণব গোস্বামী-টুইঙ্কালের বিদ্রুপের তীর থেকে গা বাঁচাতে পারেন না কেউ।

Manual1 Ad Code

এবার ছিল সালমান খানের পালা।

এক সংবাদপত্রে নিয়মিত লেখেন টুইঙ্কাল। এবার তিনি লিখেছেন, দেশের অন্যতম বয়স্ক অথচ মোস্ট এলিজিবল ব্যাচেলরের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, আমিশাষী, সফল ও ‘মাসকুলার খানদানি বয়’। নাচ, অভিনয়ে দুর্দান্ত। পাত্রীকে অবশ্যই সুন্দরী ও ছিপছিপে চেহারার হতে হবে। এনজয় করতে হবে লং ড্রাইভ। কথা বেশি বলা একদম চলবে না কারণ পাত্র বকবকানি সহ্য করতে পারেন না। জাতপাত নিয়ে সমস্যা নেই। যোগাযোগ করুন সুলতান@ভাইজান.কম।

Manual1 Ad Code

এমনকী সালমানেরও যাতে এই বর্ণনা থেকে নিজেকে চিনতে অসুবিধা না হয়, তাই ইমেলে অ্যাড্রেসে তার শেষ দুই হিট ছবি ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর নাম গুঁজে দিয়েছেন টুইঙ্কাল। দেখা যাক, টুইঙ্কালের বিজ্ঞাপন দেখে পাত্রীরা ভাইজানের জন্য লাইন দেন কিনা।

Manual3 Ad Code

সূত্র: এবিপি আনন্দ

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code