সালমানের সাথে আপত্তি নেই ঐশ্বরিয়ার, আছে শর্ত!

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

সালমানের সাথে আপত্তি নেই ঐশ্বরিয়ার, আছে শর্ত!

Manual3 Ad Code

download-6

বিনোদন ডেস্ক :: সালমান খানে আপত্তি নাই বচ্চন বধু ঐশ্বরিয়া রাইয়ের। তবে আছে শর্ত। কিসের আপত্তি আর কিসের শর্ত এমন প্রশ্ন বা কৌতুল উঁকি দেওয়া অস্বাভাবিক নয়। তাহলে ঘটনাটি খুলেই বলা যাক।

ভারতের জনপ্রিয় একটি ম্যাগাজিনের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমানের সঙ্গে সিনেমায় কাজ করতে রাজি আছেন ঐশ্বরিয়া। তবে এজন্য তার একটি শর্ত রয়েছে। সেটি হলো- সিনেমার চিত্রনাট্য এবং পরিচালক দুটিই অসাধারণ হতে হবে।

সালমান-ঐশ্বরিয়া জুটির হাম দিল দে চুকে সনম মন ছুঁয়ে ছিল দর্শকদের। এ জুটিকে আবার পর্দায় দেখতে মুখিয়ে সালমান ভক্তরা। বলিউডের প্রথম সারির নির্মাতারা হয়তো এবার বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করবেন।

Manual2 Ad Code

কয়েকদিন পরই শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-টেন’। অনুষ্ঠানটির অপেক্ষায় দিন গুনছেন সালমান খান ভক্তরা।

Manual1 Ad Code

শোনা যাচ্ছে, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণার জন্য এই রিয়েলিটি শোয়ে হাজির হবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

Manual5 Ad Code

আগামী ১৬ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হবে ‘বিগ বস সিজন-টেন’র। এর সঞ্চালক হিসেবে থাকবেন সালমান খান। এ নিয়ে টানা পাঁচ সিজন সঞ্চালক হিসেবে দেখা যাবে এ অভিনেতাকে।

যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে টিভি শোয়ে তাদের দেখা যাক আর না যাক সিনেমার পর্দায় আবারো দেখা যেতে পারে সালমান-ঐশ্বরিয়া জুটি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code