সালমান খানের হুমকি?

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

সালমান খানের হুমকি?

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: সালমান খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। বদমেজাজি, খামখেয়ালি বলে সালমান খানের একটা সময় বড় দুর্নাম ছিল।

Manual6 Ad Code

কিন্তু, গত কয়েক বছর ধরেই গুড বয়ের মতোই ছিলেন সাল্লু। তাহলে হলটা কী? বিগ বস-এর হোস্টের ভূমিকায় কাজ করছেন সালমান খান। কিন্তু, এই সেলিব্রিটি রিয়্যালিটি শো-এর শুরু থেকেই বার বার দুই প্রতিযোগীকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল সাল্লু মিয়াঁকে। আর এই ২ প্রতিযোগী হলেন প্রিয়ঙ্কা জগ্গা এবং ওম স্বামী।

এই দুই জনকে নিয়ে সালমান এতটাই বিরক্ত যে তিনি বিগ বস-এর নির্মাতাদের হুমকিও দিয়েছেন। সালমান নাকি জানিয়ে দিয়েছেন, ২৮ জানুয়ারি বিগ বস-এর গ্র্যান্ড ফিনালে-তে প্রিয়ঙ্কা এবং ওম স্বামী যদি হাজির থাকেন তাহলে তিনি সেখানে যাবেন না। গ্র্যান্ড ফিনালেতে বিগ বস-এ হোস্টের ভূমিকায় অবতীর্ণ হতেও অস্বীকার করেছেন তিনি। সালমান খানের এই হুঁশিয়ারিতে মাথায় হাত বিগ বস নির্মাতাদের। কারণ, ইতিমধ্যেই প্রিয়ঙ্কা জগ্গা ও ওম স্বামী-কে বিগ বস-এর গ্র্যান্ড ফিনালে-তে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual1 Ad Code

এবার বিগ বস-এর শুরু থেকেই সালমান খানের সঙ্গে খটাখটি লেগেই ছিল প্রিয়ঙ্কা জগ্গার। এমনকী, বিগ বস হাউস থেকে বহিষ্কৃত হওয়ার জন্য সালমান খানের দিকেই আঙুল তুলেছিলেন তিনি। সালমানের জন্য বিগ বস হাউসে তাঁর মিসক্যারেজ হয়ে যায় বলেও প্রিয়ঙ্কা অভিযোগ করেন। ওম স্বামীও বিগ বস হাউস থেকে বিতাড়িত হয়ে দাবি করেছিলেন তিনি সালমানকে থাপ্পড় মেরেছিলেন। এমনকী, পরে দাবি করেছিলেন, সালমান একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। আর সেই কারণে সালমান খানের এডস আছে বলেও অভিযোগ করেছিলেন ওম স্বামী। এমন আচরণ করলে সাল্লু ভাইয়ের তো গুস‌্সা আসবেই, দাবি করছেন সালমানের ভক্তরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code