সিটি নির্বাচনে প্রচার চালাতে পারবেন এমপিরা : ইসি

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ২৪, ২০১৮

সিটি নির্বাচনে প্রচার চালাতে পারবেন এমপিরা : ইসি

Manual5 Ad Code

সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Manual6 Ad Code

সচিব বলেন, যেহেতু সংসদ সদস্য পদ লাভজনক নয়। তাই তাদের নাম অতিগুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তারা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন এমন প্রস্তাব করা হয়েছে। তবে তারা সরকারি সার্কিট হাউজ ব্যবহার করতে পারবেন না। এটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণায়ে পাঠানো হবে।

এটি ছাড়াও বিদ্যমান সিটি করপোরেশন আচরণ বিধিমালায় ১১টি বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে বলেও জানিন সচিব।

Manual2 Ad Code

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটি সবে মাত্র কমিশন সভায় পাস হলো। এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সে হিসেবে গাজীপুরে এর সুযোগ খুবই কম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code