সিটি নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র পেলেন আরিফ-বুলবুল

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৮

সিটি নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র পেলেন আরিফ-বুলবুল

Manual3 Ad Code

আসন্য তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রাজশাহী সিটি থেকে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেট সিটি থেকে আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২০ জুন) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Manual4 Ad Code

সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে প্রথম ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভীর হাত থেকে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফরম নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার।

Manual8 Ad Code

এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের সমর্থক আহসানুল জক কাওসার।

Manual3 Ad Code

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আজ (বৃহস্পতিবার) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দিতে হবে।

এ সম্পর্কে সিলেটে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা বলেছি- সিলেটবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরাও প্রস্তুত আছি। নগরবাসীর উন্নয়নে জেলে থাকার পরও আমি তাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে পেরেছি। আশা করছি আগামীতে সিলেটনগরীকে আধুনিক নগরীতে পরিণত করবো।

তিনি আরো বলেন, মানুষের রায় নিয়ে গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর ষড়যন্ত্রমূলক মামলায় ২ বছরের বেশি সময় কারাগারে ছিলাম। বাকি সময়ে প্রতিশ্রুত উন্নয়নকাজ শেষ করার চেষ্টা করেছি। পাশাপাশি দলীয় কাজেও সময় দিয়েছি। দল নিশ্চয়ই এসব বিবেচনা করে মনোনয়ন দেবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code