সিনেমা হলে সিলেটী বধূ মাহির ‘পবিত্র ভালোবাসা’

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

সিনেমা হলে সিলেটী বধূ মাহির ‘পবিত্র ভালোবাসা’

Manual2 Ad Code

জনপ্রিয় নায়িকা ও সিলেটী বধূ মাহিয়া মাহি অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পেয়েছে শুক্রবার। মাহির বিপরীতে আছেন নবাগত নায়ক রোকন। আজ সারাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন এ কে সোহেল। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস।

ছবির গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসেন। কিন্তু ধর্মীয় অনুশাসন, কঠিন দেয়াল আর সামাজিক নিয়মনীতির শিকলে দুজনের ভালোবাসা বন্দি। দুজনই ধর্মীয় সম্মানে ও সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেদের গভীর ভালোবাসাকে সামাজিক স্বীকৃতি দেন না।

Manual8 Ad Code

অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাত হিন্দু-মুসলিম দুই পঞ্চায়েত প্রধানের মধ্যে, এটা ধর্মীয় কোনও দ্বন্দ্ব নয়, পবিত্র ভালোবাসার দ্বন্দ্ব। ছবিতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরাসহ অনেকে।

Manual1 Ad Code

এর আগে ছবির পরিচালক ‘খায়রুন সুন্দরী’ নামে চলচ্চিত্র নির্মাণ করে তুমুল সাড়া ফেলেছিলেন। নতুন ছবিটিও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে প্রত্যাশা করছেন সিনেমা সংশ্লিষ্টটা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code