সিরিয়ায় নির্বাচনের দিন বোমা হামলায় নিহত ৭

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সিরিয়ায় নির্বাচনের দিন বোমা হামলায় নিহত ৭

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে রোববার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

তুরস্ক সীমান্তের কাছে আজাজ শহরের পাশে একটি গ্রামে ওই বিস্ফোরণ ঘটে।এলাকাটি বহুদিন ধরে তুর্কি সমর্থিত সিরিয়ার সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর।

 

Manual4 Ad Code

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, একটি গাড়ির ভিতরে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

 

সীমান্তবর্তী বাব আল-সালাম পোস্টের প্রবেশমুখে হামলাটি চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে সাতজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।

 

Manual2 Ad Code

তবে আনাদুলু আহতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছে।নিহতদের মধ্যে পাঁচজন জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

 

Manual7 Ad Code

আহতদের মধ্যে বহু নারী এবং শিশু রয়েছে।এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে তুরস্কের সীমান্তবর্তী কিলিস শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ভেতরে ২০১৬ সালে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে যে অভিযান চালিয়েছিল সে সময় তুর্কি সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা আজাজ শহরটি দখল করে নেয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code