সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনকে ফাঁসির আদেশ

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮

সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনকে ফাঁসির আদেশ

Manual6 Ad Code

নারী ও শিশু নির্যাতন মামলায় মঙ্গলবার দুপুরে দেশব্যাপী আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এই রায় প্রদান করেন।

Manual3 Ad Code

অপর সাজাপ্রাপ্তরা হলো জহিরুল ইসলাম (৩৫) ও ইউনুছ (৪২)। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে। জহির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর সৈয়াল বাড়ির মো: মোস্তফার ছেলে। আর ইউনুছ একই বাড়ির মিছির আলীর ছেলে। আার রসু খা চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মনু খার ছেলে।

এ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই মধ্য হাঁসা গ্রামের পূর্ব পাশের খালের দক্ষিণ পাড়ে স্থানীয় পালতালুক গ্রামের পারভীনকে হত্যা করে লাশ ফেলে রাখে রসু খাসহ সাজাপ্রাপ্তরা। পরে রসু খা লেবু মিয়া পরিচয় দিয়ে পুলিশে ফোন করে যে, একজন নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে রসুখাসহ অন্যদের সম্পৃক্ততা নিশ্চিত করে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর কাশেম পরে অভিযোগপত্র দাখিল করেন। ১৭জনের স্বাক্ষ্য শেষে মঙ্গলবার বিচারক এ রায় দেন। ১১হত্যার দায়ে অভিযুক্ত এই খুনী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছে। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয়েছে আজ। এর আগে অপর একটি মামলায় তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। চট্টগ্রামে অপর একটি মামলা তাকে খালাস দেয়া হয়।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর হাবিবুল ইসলাম তালুকদার ও এপিপি জসিম উদ্দিন ভূঁইয়া চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খান ভালবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়।

Manual5 Ad Code

২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তারা প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। কিন্তু পালতালুক গ্রামের পারভীন ছিলো ভিক্ষুক। তার পালিত একটি গরুর লোভে দুই সন্তানের জননী পারভীনকে হত্যা করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code