সিলেটের উপনির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা : বাবলু

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

সিলেটের উপনির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা : বাবলু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনা পরিস্থিতির মাঝে অনুষ্ঠিত দুটি নির্বাচনে মাত্র ৩ ও ১০ শতাংশ ভোট পড়েছে। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন সুষ্ঠ না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দেশে গণতন্ত্র খুব মুমূর্ষ অবস্থায়। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সিলেট-৩ আসনের নির্বাচন দিয়ে মুমুর্ষ গণতন্ত্রকে সতেজ করতে হবে। তা না হলে দেশে আর গণতন্ত্র থাকবে না।

 

তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনের দিকে চেয়ে আছে সারাদেশের মানুষ। এটা সরকারের একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় সরকারকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তা না হলে দেশ চরম সংকটের মধ্যে পড়বে। সেই সংকট কাটিয়ে উঠা সরকারের পক্ষে সম্ভব হবে না।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি দল নির্বাচন করছে। আর কোনো দল নির্বাচনে আসছে না। জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণ হচ্ছে সরকার যাতে বারবার একই ভুল না করে। তারপরও সরকার ভুল করে যাচ্ছে। ভোট কারচুপি করতে করতে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই মানুষ আর ভোট দিতে আসে না। সিলেট-৩ আসনের নির্বাচনের মাধ্যমে দেশব্যাপী একটা উদাহরণ তৈরি হোক। যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘদিনের ভোট কারচুপির ধারাবাহিকতা বন্ধ করে জনগণের সেই ধারণা পাল্টানোর সুযোগ রয়েছে এই নির্বাচনে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মহাসচিব বাবলু আরও বলেন, সিলেটের এই নির্বাচনটা অংশগ্রহণমুলক হোক এটাই আমাদের প্রত্যাশা। ব্যালটের মাধ্যমে যে ফলাফল হোক আমরা মাথা পেতে মেনে নেব। কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। ভোট মানুষের সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

 

জিয়া উদ্দিন বাবলু বলেন, সিলেটে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সিইসি আমাদের আশ^স্ত করেছেন ভোট সুষ্ঠু হবে। একই সাথে আমরা সিলেটের রিটার্ণিং কর্মকর্তার সাথে দেখা করে তাকেও একই অনুরোধ করেছি। তিনিও আমাদের আশ^স্থ করেছেন। তারপরও আমরা শঙ্কিত। কারণ মাঠের অবস্থা কি সেটা নতুন করে বলার নেই।

Manual3 Ad Code

 

সিলেট-৩ আসনের ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট মানুষের একটা আমানত। আপনারা ৪ সেপ্টেম্বর লাইন ধরে ভোট প্রদান করুন। আপনাদের সিদ্ধান্তের উপরই আগামীর নেতৃত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের আমানতের খেয়ানত হতে দিবেন না।

Manual1 Ad Code

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এবং সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, পীর ফজলুর রহমান মিজবাহ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, এডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন এবং ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন এবং সিলেট-৩ আসনের জাপার দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

এর আগে গত সোমবার (৩০ আগস্ট) জাপা মহাসচিব বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটে আসে। সিলেটে এসে হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরাণ রহ. এর মাজার জিয়ারত করেন। পরে বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার বাইপাস রোডে অবস্থিত আল নুর সেন্টারে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ স্বরণে আলোচনা সভায় যোগ দেন।

 

নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে মঙ্গলবার বিকেলে নগরের মিরাবাজারে হোটেল সুপ্রিমে সংবাদ সম্মেলন করেন। প্রতিনিধি দলের সদস্যরা বুধবার সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সমর্থনে বিভিন্ন জায়গায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code