সিলেটের কালীঘাটে শতাধিক গাড়ি ভাংচুর, আহত ১৫

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৬

সিলেটের কালীঘাটে শতাধিক গাড়ি ভাংচুর, আহত ১৫

Manual2 Ad Code

truck1466080720-300x188সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর কালিঘাটে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ট্রাক পরিবহন শ্রমিক ও দোকান শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। বেলা আড়াইটা থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় সাড়ে ৩টা পর্যন্ত চলে। এ সময় প্রায় শতাধিক ট্রাক ভাংচুর করা হয়। আহত হয় ১৫/১৬ জন শ্রমিক।

জানা যায়- বেলা আড়াইটার দিকে কালীঘাটের আড়ৎ থেকে চাল উত্তোলন করতে আসা ট্রাকের পার্কিং করা নিয়ে ঐ এলাকার দোকান শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিপুল সংখ্যক শ্রমিক লাঠিসোটা নিয়ে নির্বিচারে গাড়ি ভাংচুর করতে থাকে, অপরদিকে পরিবহন শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে তার জবাব দিলে বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পুরো এলাকায় আতংক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫/১৬ জন আহত হন।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান- বৃহস্পতিবার বেলা আড়াইটায় কালীঘাট চালের আড়তে একটি পিক আপ ভ্যানে চাল উত্তোলন নিয়ে ট্রাক পরিবহন শ্রমিকদের সাথে দোকান কর্মচারীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ, সাবেক মেয়র কামরান এবং সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে এসে দু’পক্ষকে শান্ত করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওিসি) সোহেল আহমদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। যে কোনো পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code