সিলেটের পথে খালেদা জিয়া, ৩৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

সিলেটের পথে খালেদা জিয়া, ৩৭ নেতাকর্মী আটক

Manual8 Ad Code

আর কিচ্ছুক্ষনের মধ্যেই সিলেটে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে সিলেটের উদ্দেশে বের হন তিনি।

Manual3 Ad Code

বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সিলেটে পৌঁছার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বিএনপিনেত্রী। পরে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরের দিন সড়কপথেই ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।

Manual1 Ad Code

খালেদার সফরসঙ্গী হিসেবে সিলেট সফরের প্রাক্কালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার জন্য নয়, সিলেটে যাচ্ছেন হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের জন্য।

তিনি বলেন, একবছর আগে নির্বাচনী প্রচারণার অর্থ হয় না। এখনো তো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। কিসের নির্বাচনী প্রচারণা? তবে কোনো দল চাইলে তারা নির্বাচনী প্রচারণা করতে পারে, এটা তাদের বিষয়।

সিলেটে ৩৭ নেতাকর্মী আটক : 

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট আগমনের আগে পুলিশি অভিযানে বিএনপি ও ছাত্রদলের ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় অভিযানে জেলা পুলিশ ২৮ জন ও মহানগর পুলিশ ৯ জনকে আটক করা হয়েছে।

রোববার মধ্যরাত পর্যন্ত সিলেট জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক দেখালেও সোমবার সকালে এ সংখ্যা দাঁড়ায় ২৮ জনে। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।

এছাড়া মহানগরীর ৬ থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীসহ  ৯ জনকে আটক করা হয়েছে, নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মুহম্মদ আব্দুল ওয়াহাব।

Manual4 Ad Code

নারায়ণগঞ্জে আজাদ-সাখাওয়াত আটক : 

অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট যাওয়ার পথে স্বাগত জানাতে এসে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬ নেতাকর্মী।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সড়কে অবস্থান থেকে আজ সকালে তাদের আটক করা হয়।

আটক বাকি চারজন হলেন- মহানগর বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাইনউদ্দিন এবং দলের কর্মী ইসরাফিল ও জুয়েল।

সাখাওয়াত, আনোয়ার ও মাইনউদ্দিনকে আটক করা হয় সানারপাড়ের সড়ক থেকে

আজাদকে আটক করা হয় আড়াই হাজারের পাঁচরুখীতে সিলেটমুখী সড়ক থেকে। সাখাওয়াত, আনোয়ার ও মাইনউদ্দিনকে আটক করা হয় সানারপাড়ের সড়ক থেকে। আর ইসরাফিল ও জুয়েলকে আটক করা হয় শিমরাইল থেকে।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদার বহরের নিরাপত্তা নিশ্চিতে পুরো নারায়ণগঞ্জ এলাকার সড়কে দায়িত্বরত পুলিশের বাধা ভেঙে এই নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে গেলে তাদের আটক করা হয়। সকাল ৭টার পর থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ সাইনবোর্ড থেকে আড়াইহাজার পর্যন্ত মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code