সিলেটের ১৯ জনসহ আ’লীগের শতাধিক নেতাকে শোকজ চিঠি

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

সিলেটের ১৯ জনসহ আ’লীগের শতাধিক নেতাকে শোকজ চিঠি

Manual1 Ad Code

দীর্ঘ জটিলতার পর উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ঠিকানা বরাবর শোকজ চিঠি পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সিলেটের ১৯জনসহ পাঁচ বিভাগের শতাধিক নেতার স্থায়ী ঠিকানা বরাবর রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।

আজ (মঙ্গলবার) সরকারি বন্ধ থাকায় আগামীকাল (বুধবার) বাকি তিন বিভাগের বিদ্রোহী প্রার্থীদের ঠিকানায় শোকজ চিঠি পাঠানো হবে। তবে শোকজ তালিকায় আপাতত নৌকাবিরোধী ও বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের নাম নেই। পরে তাদের নামেও শোকজ চিঠি পাঠানো হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে এসব তথ্য।

Manual4 Ad Code

জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘সোমবার সারা দিন এসব চিঠি পাঠানো হয়েছে। আপাতত আমরা ৫ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের কাছে শোকজ চিঠি পাঠিয়েছি। মঙ্গলবার না হলে বুধবার বাকি বিভাগগুলোতেও চিঠি পাঠানো হবে।’

Manual6 Ad Code

সূত্র জানায়, সোমবার শোকজ চিঠি ইস্যু করা পাঁচ বিভাগ হল- রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট। তবে এই শোকজের তালিকায় মদদদাতাদের নাম নেই। মদদদাতা ছাড়াই শতাধিক বিদ্রোহী প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে। ১৫ দিনের সময় দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। ‘কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’- তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে। জবাব সন্তোষজনক না হলে দলীয় পদসহ স্থায়ী বহিষ্কার হবেন অভিযুক্ত নেতারা।

সিলেট বিভাগের চার জেলার উপজেলায় যাদের নামে শোকজের চিঠি পাঠানে হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জৈন্তাপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমদ, বিয়ানীবাজারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন। শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, ধর্মপাশা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম।

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, জুড়ীতে হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, কুলাউড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদরে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমেদ, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বাহুবলে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদির চৌধুরী, বানিয়াচং উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।

উল্লেখ্য, ১২ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত হয়। বৈঠকে নৌকার প্রার্থীর বিপক্ষে যেসব মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতা কাজ করেছেন, তাদের কারণ দর্শানোর চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। শোকজের জবাব যথার্থ না হলে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ী বহিষ্কারের কথা উঠে আসে সে আলোচনায়।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের মার্চ ও জুনে পাঁচ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আট বিভাগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দুই শতাধিক। এর বাইরে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের বিদ্রোহী প্রার্থী ছিল শতাধিক। আর মদদদাতা মন্ত্রী, এমপি ও প্রভাবশালী শতাধিক নেতার নাম ওঠে আসে আলোচনায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code