সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭
সিলেট :: একদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট।
এ উপলক্ষে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর আহবায়ক মাওলানা আব্দুল মুতিন ধনপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
আসনগুলো হচ্ছে- মর্যাদা সম্পন্ন সিলেট-১ (সিলেট সদর-কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা আব্দুল মুতিন ধনপুরী, সিলেট-২ (বিশ^নাথ-বালাগঞ্জ-ওসমানীগঞ্জ) আসনে আ.ক.ম এনামুল হক মামুন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ডাঃ হাবিবুর রহমান, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে মাওলানা আছলাম রহমানী, হবিগঞ্জ-১ (হবিগঞ্জ-বাহুবল) আসনে শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ^ম্বরপুর) আসনে মাওলানা মকবুল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী।
সভায় সিলেট বিভাগের জেলা, উপজেলা, পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি