সিলেটে অনুপ্রবেশকারী শিবির কর্মীকে পুলিশে দিলো ছাত্রলীগ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

সিলেটে অনুপ্রবেশকারী শিবির কর্মীকে পুলিশে দিলো ছাত্রলীগ

Manual8 Ad Code

60601

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেটে অনুপ্রবেশকারী এক শিবিরকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। আহনাফ আবেদীন আবিদ নামের এমসি কলেজের ওই ছাত্র নিজের পূর্ব পরিচয় গোপন করে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল। তার পরিচয় জানার পর সোমবার দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

আহনাফ আবেদীন এর আগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল। ছাত্র শিবিরকর্মী হিসেবে সে এর আগে জেলও খেটেছে।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে আহনাফের এসব ছবি দেখে তার শিবির সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পুলিশে তুলে দেন বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী।

কামরুল ও সঞ্জয় জানান- আহনাফ আবেদীন আবিদ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। গত কিছুদিন ধরে সে কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছিল। রবিবার সে ছাত্রলীগের মিছিলেও অংশ নেয়। তাকে ছাত্রলীগের মিছিলে দেখে তার পূর্ব পরিচিতরা তার শিবির সংশ্লিষ্টতার ছবিগুলো ছাত্রলীগ নেতাদের কাছে পৌঁছান।

ছবিতে দেখা গেছে আহনাফ আবেদীন এর আগে দুইবার কারাবারণ করেছেন। প্রতিবরাই তাকে কারাফটকে বিয়ানীবাজার উপজেলা জামায়াত-শিবির নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধিত করছেন।

Manual6 Ad Code

এছাড়া বিয়ানীবাজার উপজেলা শিবিরের ব্যানারে আয়োজিত একাধিক মিছিলে তাকে সামনের সারিতে দেখা যায়। শরীরে সাঈদীর মুক্তির দাবি জানিয়েও তাকে মিছিল করতে দেখা গেছে ছবিতে।

ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান- আহনাফ অনুপ্রবেশকারী নিশ্চিত হওয়ার পর তারা তাকে শাহপরাণ থানার এসআই সাজ্জাদের হাতে তুলে দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code