সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আগামী ১৩ মার্চ (শনিবার) দু’জন সিলেটে আয়োজিত কর্মীসভায় যোগ দেবেন তারা। ওইদিন বেলা দুইটায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠেয় জেলা ও মহানগর ছাত্রলীগ কর্মীসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বুধবার (১০ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সিলেট জেলা এবং মহানগর শাখার সকল নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে কেন্দ্রিয় নেতাদের আগমনের খবরে সিলেট জেলা এবং মহানগর শাখার সকল নেতাকর্মীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই কর্মীসভাকে নেতাকর্মী অনেকেই দুটি ইউনিটের কমিটি গঠনের প্রাক প্রস্তুতি হিসেবেই দেখছেন।
Design and developed by ওয়েব হোম বিডি