সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

Manual7 Ad Code

সিলেট নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করার জন্য নগরীর কাজিরবাজার এলাকায় জড়ো হয়। এসময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৮ জনকে আটক করে এবং মাইক বন্ধ করে দেয়।

Manual8 Ad Code

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক।

Manual3 Ad Code

বর্তমানে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code