সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ি ‘জঙ্গি আস্তানা’র পাশে বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক।
সরকার জঙ্গিবাদ ইস্যু দিয়ে মিলিটারেন্সির পৃষ্টপোষকতা করছে।
রোববার সকালে শহীদ জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, সরকার জঙ্গিবাদের সঠিক তথ্য না দিয়ে মিলিটারেন্সির মাধ্যমে জনগণকে জিম্মি করে রেখেছে। তারা জঙ্গিবাদের উৎস বন্ধ না করে জঙ্গিবাদ ইস্যু দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে নষ্ট করছে।
তিনি বলেন, এই ঘটনা উদ্বেগজনক। এর সঠিক তদন্ত দরকার। আবারও বলছি এখনো সময় আছে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি