সিলেটে ড. মোমেনকে সংবর্ধনা দেবে জেলা-মহানগর আ’লীগ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

সিলেটে ড. মোমেনকে সংবর্ধনা দেবে জেলা-মহানগর আ’লীগ

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হবার পর সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল (মঙ্গলবার) সকালে প্রথম সিলেট আসছেন। এদিন সকাল ১১টায় ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে সংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার (১৩ জানুয়ারি) রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সভায় আগামীকাল (মঙ্গলবার) জেলা ও মহানগরের সকল নেতাকর্মীকে ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে অবস্থান করে মোটর শোভাযাত্রা সহকারে ড. মোমেনকে নগরীতে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

Manual1 Ad Code

এদিন মন্ত্রী সিলেটে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code