সিলেটে তরুণ লীগের সম্পাদকসহ একই পরিবারের ৩ জন কারাগারে

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

সিলেটে তরুণ লীগের সম্পাদকসহ একই পরিবারের ৩ জন কারাগারে

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাংবাদিকের দায়ের করা মারামারি মামলায় সিলেট জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুলসহ একই পরিবারের ৩ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দের আদালতে স্ত্রী ও ভাই-বোনসহ ৪ জন হাজিরা দেন।

এ সময় ইমরান হোসেন বাবুলের স্ত্রী মনোয়ারা পাখিকে বাদ দিয়ে তার ছোটভাই কামরুল হাসান জয়নাল ও ছোটবোন রাজবিন আক্তার সুমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। ইমরান হোসেন বাবুল বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

Manual8 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বিশ্বনাথের পুরনাগাঁওয়ে তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ইমরান হোসেন বাবুল পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের সেলিম আহমদসহ ৪ জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ ১৫ দিন হাসপাতালে কাতরানোর পর কিছুটা সুস্থ হন। ঘটনার দুইদিন পর গত ২৭ সেপ্টেম্বর রাতে আহত সেলিমের ছোটভাই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে ইমরান হোসেন বাবুলসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code