সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জনের মৃত্যু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

Manual8 Ad Code

 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

 

Manual3 Ad Code

নিহত ৯ জনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৩) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার হাজী সাইফুল ইসলাম (৫০)। তারা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

 

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

 

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code