সিলেটে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

সিলেটে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

Manual1 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরানের পক্ষে দ্বিতীয় দিনের মতো সিলেট নগরীতে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শনিবার (১৪ জুলাই) নগরীর কামালগড়, কালিঘাট ও ছড়ারপার এলাকায় সিলেটের জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসাইন, প্রেসিডিয়াম সদস্য আব্দুল কুদ্দুস মাখন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান লিটন, সহ-সম্পাদক শাহীন মালুম, কেন্দ্রীয় সদস্য এন.আই সৈকত, অ্যাড আরকার, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, হবিগঞ্জ জেলা সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহশিন কামরান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গিরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, ৪নং খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান অ্যাড. আফসর আহমদ, সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, আমিনুর রহমান সুহেল, সুহেল আহমদ, শাকারিয়া হুসেন শাকির, এমদাদ হুসেন ইমু, সেবুল আহমদ সাগর, আব্দুর রহমান সুমেল, রূপম আহমদ, বাবুল আহমদ, জাহাঙ্গীর মহসিন, রুবেল আহমদ।

Manual3 Ad Code

প্রচারণাকালে নেতৃবৃন্দ জনগণের কাছে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের নগর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, সিলেটে যা উন্নয়ন হয়েছে তা একমাত্র শেখ হাসিনা ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবদান। এ সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন হত না। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থী বদর উদ্দিন কামরানকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code