‘সিলেটে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী’

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

‘সিলেটে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী’

Manual4 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনসভায় উপস্থিত জনতাকে ওয়াদা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ ওয়াদা করান।

Manual3 Ad Code

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে, যে নির্বাচন ডিসেম্বর মাসে হবে, আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, সমৃদ্ধি এনে দিয়েছে। আপনারা হাত তুলে ওয়াদা করেন- নৌকায় ভোট দেবেন।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খাদ্য নিরাপত্ত নিশ্চিত করেছি। সারে ভর্তুকিসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নয়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি ২০১৪ সালে ক্ষমতায় না আসতাম, তাহলে এই উন্নয়ন দেখতে পেতেন না। লুটেরারা আসলে লুটপাট করতো, লুট করে খেত। আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে ভোট দেবেন।

Manual1 Ad Code

তিনি বলেন, ২০২১ সালে আমরা উচ্চ-মধ্যম আয়ের দেশ হবো। আর ২০৪১ সালে আমরা হবো উন্নত দেশ। ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, বলেছেন জাতির পিতা।

Manual3 Ad Code

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

পরে সার্কিট হাউজে বিশ্রাম শেষে বিকেল ০৩:১ মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় তিনি বক্তব্য দেয়া শুরু করেন। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা দুপুর সোয়া ১টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়।

Manual3 Ad Code

এরপর সেখানে তিনি মঞ্চের পাশে স্থাপিত ফলক উন্মোচন করে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code