সিলেটে ফাবার ক্যাস্টেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

সিলেটে ফাবার ক্যাস্টেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

Manual3 Ad Code

সিলেট :: দেশব্যাপী শিশুদের মেধা ও মননশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বিশ্ববিখ্যাত জার্মান লেখনী সামগ্রী প্রস্তুতকারক কোম্পানী ফাবার ক্যাস্টেল (ঋঅইঊজ-ঈঅঝঞঊখখ) এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় পর্বের প্রতিযোগিতা শনিবার মদিনা মার্কেটস্থ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের প্রতি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিভাগের প্রায় ১০০ স্কুলের প্রথম পর্বের ইয়েস কার্ড প্রাপ্ত সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। এসময় কয়েক হাজার অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল ক্যাম্পাস। সুষ্ঠু, সুশৃঙ্খল আয়োজন দেখে মুগ্ধ অভিভাবকরা। চিত্রাংকন প্রতিযোগিতা ৪টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রত্যেক বিভাগ থেকে বিভাগীয় পর্যায়ে ৩ জন করে মোট ১২ জন বিজয়ীকে চুড়ান্ত পর্বের প্রতিযোগী হিসেবে বিবেচিত করা হবে। চুড়ান্ত পর্বের প্রত্যেক গ্রুপ থেকে প্রথম বিজয়ী পাবে ১ জন অভিভাবকসহ মালেশিয়া ভ্রমণের সুবর্ণ সুযোগ, ২য় বিজয়ী পাবে ল্যাপটপ এবং ৩য় বিজয়ী পাবে ট্যাব। এছাড়াও প্রত্যোক গ্রুপের পরবর্তী দশজনকে বিশেষ পুরস্কৃত করা হবে। সারাদেশে মোট ৫২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাবার ক্যাস্টেল কোম্পানীর এজিএম জুলফিকার আলী মৃধা, ডেপুটি ম্যানেজার মো. সাইফুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মিজানুর রহমান মামুন, প্রোডাক্ট প্রমোশন অফিসার মোছা. সালমা আক্তার শিলা, ব্রিটিশ বাংলাদেশ স্কুল এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদুল হক প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আর্ট ডটকম স্কুল।

Manual4 Ad Code

অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ফাবার ক্যাস্টেলকে প্রতি বছর বাংলাদেশে এরকম প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code