সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
মিছিল চলাকালে পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। পরে আবারো জড়ো হয়ে তারা মিছিল করার চেষ্টা করলে দুজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- সিরাজ খান ও আব্দুর রহমান। তারা উভয়ই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল নিয়ে করিম উল্লাহ মাকের্টের সামনে যাওয়া মাত্রই পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে।
আটকের বিষয়টি কোতোয়ালি থানার ওসি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি