সিলেটে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

সিলেটে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

Manual6 Ad Code

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শনিবার (২৮ জুলাই) রাতে কোতয়ালী থানাধীন পুলিশের একটি টিম তাকে আটক করে।

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌকিদেখিতে মেয়র প্রার্থী কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজহারনামীয় আসামী। এছাড়াও তিনি অন্য একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন সোবহানীঘাট পুলিশ ফাড়ির এসআই কামাল হোসেন।

Manual6 Ad Code

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেখি এলাকায় কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৬০জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং আরো প্রায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code