সিলেটে বিস্ফোরণে নিহত ফাহিমের স্মরণ সভায় গুলি, ৩ ছাত্রলীগ নেতা আহত

প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৭

সিলেটে বিস্ফোরণে নিহত ফাহিমের স্মরণ সভায় গুলি, ৩ ছাত্রলীগ নেতা আহত

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমায় ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণ সভায় যুবলীগের দুই পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় তিন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

Manual1 Ad Code

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার কুশিঘাটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, নগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তাদের সামনেই গুলি ছোড়ার ঘটনা ঘটে।

Manual2 Ad Code

মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিববাড়ি জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণে রাতে সভা শুরু হয়। সভা চলাকালে যুবলীগের দুই পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপরে যুবলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ওই তিনজন আহত হয়।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ, সুহেল আহমদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, স্মৃতি সংসদ গঠন নিয়েই স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এর জের ধরেই গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এ সময় ঘটনাস্থলে উপস্থিত মহানগর যুবলীগ নেতা ও স্থানীয় বাসিন্দা জাকিরুল আলম জাকির বলেন, দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে কারা গুলি করেছে, তা জানি না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, যুবলীগের নিজেদের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির ‘আতিয়া মহলে’ আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলাকালে পাশে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমসহ ছয়জন। ফাহিমের বাড়ি দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে। তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code