সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
সিলেট নগরীর খাসদবির থেকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (০৩ সেপ্টেম্বর) নগরীর খাসদবির ইলাশকান্দি এলাকার উদয়ন ৪২নং বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামুনকে আটক করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় শহীদুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে। ঈদুল আজহার সময় থেকে দেশে অবস্থান করছিলেন বিএনপির এই প্রবাসী নেতা।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিএনপির শতাধিক নেতাকর্মী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সেখানকার কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হাইকমিশনে ভাঙচুর চালান। পরে এ ঘটনায় মামলা করেন দূতাবাস কর্মকর্তারা।
Design and developed by ওয়েব হোম বিডি