সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল এবং সেচ্চাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টায় মহানগর ছাত্রদল নগরীর বন্দরবাজার রংমহল টাওয়ার হতে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে করিমউল্লাহ মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী এবং মাসরুর রাসেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না বলেন, অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো গ্রেফতারী পরোয়ানা জারীর মাধ্যমে দেশবাসীর কাছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কোন ষড়যন্ত্র করেই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুবদল নেতা সাইদুল ইসলাম হৃদয়, যুবদল নেতা দ্বারা খান, জেলা ছাত্রদল নেতা মুহিন আহমদ, সেলিম আহমদ, মাহফুজ মুন্না, আব্দুস সালাম, রানা আহমদ রুস্তুম, কালাম আহমদ, সফিক আহমদ, মুকিত তুহিন, জাহেদুর রহমান জাহেদ, আব্দুস সামাদ, সুমন আহমদ, মিজানুর রহমান মিজান, ইমাদ আহমদ, ইমাম মোঃ জহির, নুর আহমদ নাদেল, জাকারিয়া মুন্না, আব্দুস সালাম ভূইয়া, ওয়াহিদ আহমদ, নাসিম নেওয়াজ প্রমুখ।
স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল : এদিকে, সোমবার সন্ধ্যায় নগরীর শিবগঞ্জে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর দিনার খান হাসু।
সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, আবুল খায়ের, দিপক রায়, খালেদুর রশীদ ঝলক, আব্দুল হান্নান, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ প্রমুখ।
মহানগর যুবদলের বিক্ষোভ : মঙ্গলবার (১০ অক্টোবর) সিলেট নগরীর জিন্দবাজারে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদের মতো আচরণ শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশিবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে গ্রেফতার করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা কখনোই সফল হবে না। তিনি আরো বলেন, অবৈধ সরকার রাষ্ট্রের সকল স্থরকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। সময় থাকতে হত্যা, দমন-পীড়ন বন্ধ করুন। স্বৈরাচারী আচরণ ছেড়ে গণতান্ত্রিক আচরণের সাথে নিজেদের মানানোর চেষ্টা করুন। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশনেত্রীকে গ্রেফতার করা হলে এর পরিণাম হবে ভয়াবহ, যা এ মুহূর্তে সরকার কল্পনাও করতে পারছে না।
মহানগর যুবদল নেতা শাহিবুর রহমান সুজানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রশিদুল হাসান খালেদ, আক্তার আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির উদ্দিন, সুহেল মাহমুদ, ডিএইচ খান মিশু, বি.পি দেব শুভ, জাহেদ আহমদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রুমান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এ মতিন, ওলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, মাহফুজ হাসান, লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিএম সেলিম চৌধুরী প্রমুখ।
মহানগর ছাত্রদলের বিক্ষোভ : মঙ্গলবার (১০ অক্টোবর) সিলেট নগরীর কোট পয়েন্টে এলাকায় জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ মতিন এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরী যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ডিএইচ খান মিশু, জাহেদ আহমদ, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, মাহফুজ হাসান, লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জিএম সেলিম চৌধুরী, মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আব্দুল হাসিব, বেলাল আহমদ প্রমুখ।
জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল : বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও লিটন কুমার দাস নান্টুর যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বি^ত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারী করছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বাতিল সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সিলেট জেলা ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তত আছে।
সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন কয়ছর হোসেন, নুরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি তছির আলী, যুগ্ম সম্পাদক রজব আহমদ, জাকির হোসেন কয়েছ, সাইফুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাছির আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম ইকবাল, খলিল আহমদ, শাহাজাহান রশিদ সাজু, সফি খান, সমর আলী, আবুল কালাম, জাহাঙ্গির আলম বাবুল, আইনুল হক সুমন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবের, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি