সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
পূণ্যভূমি সিলেট সফরকালে বিএনপি নেতাকর্মী ও হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করার পর পথে পথে বাধার মুখে পড়তে হয়েছিল খালেদা জিয়ার গাড়িবহর- এমন অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে। তবুও সোমবার সন্ধ্যায় সিলেটের দুই আউলিয়ার মাজার জিয়ারত সফলভাবে শেষ করে আবারও সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে ফিরে গেলেন সড়ক পথে।
এরআগে বিকেল সাড়ে ৪টায় নগরীর হুমায়ূন রশীদ চত্বর মেন্দিবাগ হয়ে নগরীতে প্রবেশ করে খালেদার জিয়ার গাড়ি বহর। পরে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে প্রবেশ করেন চেয়ারপারসন। এসময় নগরীতে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী তাঁকে শ্লোগান শ্লোগানে স্বাগত জানান।

পরে সার্কিট হাউজ থেকে সন্ধ্যা ৬টায় শাহজালাল (রহ.) এর মাজারে পৌঁছেন বিএনপি নেত্রী। সেখানে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মহিলা এবাদত খানায় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান তিনি। সেখানে দোয়া ও মোনাজাত শেষে ফের সিলেট সার্কিট হাউজের পৌঁছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
জিয়ারতকালে শাহজালাল ও শাহপরাণ মাজার এলাকা জুড়ে হাজার-হাজার নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
হযরত শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সিলেটের প্রবেশ মুখেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে পড়ে চায়ের নগরী। সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারসন হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
Design and developed by ওয়েব হোম বিডি